বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে র্যাব-১১ এর অভিযানে ভ্রাম্যমান আদালতে ২ জন মাদক ব্যবসায়ীর কারাদন্ড প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার সকালে সদর উপজেলা প্রাঙ্গনে এই কারাদন্ড প্রদান করা হয়।
র্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৯ সেপ্টেম্বর ২০১৬ ইং তারিখ ১২.০০ ঘটিকা হতে ১৩.৪৫ ঘটিকা পর্যন্ত অত্র কোম্পানীর একটি আভিযানিক দল ভ্রাম্যমান আদালতকে সাথে নিয়ে এএসপি শাহ্ শিবলী সাদিক, এবং নারায়নগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা আফরোজা আকতার চৌধুরী এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নারায়নগঞ্জ জেলার সদর মডেল থানাধীন টান বাজার (সুইপার) সিটিকলোনী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় আসামী ১। মোঃ আকাশ(২০) এর কাছ থেকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং আসামী ২। মোঃ রাসেল(৩২) এর কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৫০০০+৩০০০=১৮০০০/- টাকা। এ সংক্রান্তে আসামী ১। মোঃ আকাশ (২০), পিতা-মোঃ মোতালি হোসেন @ নান্টু, সাং-বাংলা বাজার, থানা-ফতুল্লা, ও আসামী ২। মোঃ রাসেল(৩২), পিতা-মোঃ কাশেম,সাং-বন্দর শাহী মসজিদ, থানা-বন্দর, উভয় জেলা- নারায়নগঞ্জদয়কে গ্রেফতার করেন। ভ্রাম্যমান আদালত উল্লেখিত আসামীদ্বয়কে নিজ হেফাজতে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে বহন করার অপরাধে ১নং আসামীকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ২নং আসামীকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এ সংক্রান্তে নারায়নগঞ্জ জেলার ভ্রাম্যমান আদালতের মামলা নং-৪৫৫/১৬ ও মামলা নং-৪৫৬ তারিখ ২৮/০৯/২০১৬ ধারাঃ ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর টেবিল ৭(ক) এবং ধারাঃ ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর টেবিল ৯(ক)। পরবর্তীতে উদ্ধারকৃত মাদক দ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
