বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ শুকুর (২৮) ও বাবু (২৪) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩ টায় বন্দর উপজেলার একরামপুর ইস্পাহানি বাজার এলাকায় র্যাব-১১ এর এএসপি শিবলী সাদিকের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. শুকুর (২৮) ও মোঃ বাবু (২৪) নারায়ণগঞ্জের জেলার বন্দর একরামপুর ইস্পাহানি বাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে।
আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর মডেল থানার একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।যার মামলা নং-৫৭।
