বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ইং তারিখ সকাল ১৯.১০ ঘটিকা হইতে ২০.৫০ ঘটিকা পর্যন র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে কাঁচপুর ইউনিয়নের পূর্বসোনাপুর (মোরপাড়া) বাড়ী নং-২৪০/২ (সাজিদ ভিলা), রোড় নং-১/৩, ওয়ার্ড নং-৪, ব্লক-বি এর দু’তলা পাকা বাড়ীর নিচতলা থেকে মাদক ব্যবসায়ী (১) মোঃ আনোয়ার হোসেন (৩৫), পিতা-আব্দুল সালাম, সাং-কাকড়াবন্যা, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী, এ/পি- কাঁচপুর- গঙ্গাপুর রোডে ফজর আলী চেয়ারম্যান এর বাড়ীর পাশে মজিবর এর বাড়ীর ভাড়াটিয়া, কাঁচপুর, সোনাপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৭,৩০০/- টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
