বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামী মাওলানা ইকবাল সহ ০৪ হেফাজত নেতাকে গ্রেফতার করেছে র্যাব ১১। রবিবার রাতে র্যাব-১১ একটি টিম ঢাকার জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ দুপুরে র্যাব ১১ এর সিও লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম জানান, গ্রেফতারকৃতরা হলো সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের আমীর মহিউদ্দিন ,সেক্রেটারী শাহজাহান ওরফে শিবলী,সহ-সভাপতি মোয়াজ্জেম ও উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ইকবাল হোসেন। গ্রেপ্তারের পর আজ সোমবার সকালে তাদেরকে আদালতে প্রেরণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

