বিজয় বার্তা ২৪ ডট কম
অভিনব কৌশলে গাড়ির চাকার ভেতর করে মাদক পাচারের সময় ১৪ কেজি গাঁজাসহ ২ জন আসামীকে আটক করেছে র্যাব।
আটকৃতরা হলেন, পটুয়াখালী জেলার দাসপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুল সালাম (৩২) ও হক তুল্লাহ গ্রামের মতিউর রহমানের ছেলে মনির হোসেন (৩২)।
বিষয়টি রাতে নিশ্চিত করেন র্যাব -১১ এর মেজর অনাবিল ইমাম। তিনি জানান,<span;> গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি দল বৃহষ্পতিবার রাতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন কুতুবিয়া কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি আটক করা হয়।
অতঃপর উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে তল্লাশি করে অভিনব কৌশলে পাচারকালে পিকআপের উপর থেকে একটি স্পেয়ার টায়ারের ভেতর ৭ টি খাকি রং এর বান্ডিল এর ভিতর থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ পেশাদার মাদক বহনকারী আব্দুল সালামকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত সদস্যরা পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে।
গ্রেফতারকৃত মাদক বহনকারী’দ্বয়কে জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য এবং মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-১ এর গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যহত থাকবে।
গ্রেফতারকৃত আসামী’দ্বয়ের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

