বিজয় বার্তা ২৪ ডট কম
কোন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদককারবারীকে রূপগঞ্জে থাকতে দেয়া হবে না। দল-মত নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে রূপগঞ্জে অপরাধ মুক্ত করবো। এতে যতো বাঁধাই আসুক না কেন তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা ও ‘মুক্ত মনুষ্যত্ব’ সংগঠনের সভাপতি সেলিম প্রধান।
বৃহষ্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ২১নং সেক্টরের (লাল মাটি) লেক পাড় এলাকায় বৃক্ষ রোপণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বক্তৃতাকালে বিআরপির এই উপদেষ্টা বলেন, আমরা আজকের এই সম্মেলনের মাধ্যমে সমাজে বেড়ে উঠা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিবেন। এটি আমাদের সকলের মিলিত উদ্যোগের মাধ্যমে সম্ভব।
তিনি আরো বলেন, এছাড়াও, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছে আমার আহ্বান । আমি আপনার প্রতি একান্ত অনুরোধ জানাচ্ছি। আপনার দলের যারা চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের দল থেকে বাদ দিয়ে দিন। দেশের স্বার্থে এই পদক্ষেপ নেয়া অত্যন্ত প্রয়োজনীয়।
তিনি বলেন, আমাদের সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দুরীভূত করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এই জন্য রাজনৈতিক প্রতিষ্ঠান গুলোকে ও তিনি বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে যেখানে দেশবাসীকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিআরপি পার্টির উপদেষ্টা সেলিম প্রধান।
সভায় সংগঠনের পরিচালক মোহাম্মদ রনি মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ইফতেখার ভূইয়া রিদ্বীন, মুক্ত মনুষ্যত্ব সংগঠনের সদস্য সৌরভ অনিক, আকাশ মিয়া, হৃদয়, সোহান, আসিফ প্রমুখ।

