বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে দুইজন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,আড়াইহাজার থানার ভাটিবালিয়াপাড়া এলাকার মো: সেলিমের ছেলে মোহাম্মদ সাব্বির (২৩) ও একই এলাকার ফজলুর করিমের ছেলে মোহাম্মদ ইউনুস।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ডাকাতকে অস্ত্র সহ গ্রেফতার করে।
