বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম জেমিনকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সোমবার (২৫ জানুয়ারী) দুপুরে উপজেলার ইছাখালী এলাকার বীর প্রতিক সেতুতে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফাহিম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আবু বক্কার, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সাইদুর রহমান রাসেল, মোস্তাক মিয়া দিপু, শওকত আলী ইমন, পাবেল মিয়া, ফেরদৌস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অমান্য করে নিয়ম বহির্ভূত ভাবে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তাই অভিলম্বে এ আদেশ তুলে নিতে নারায়ণগঞ্জ জেলা সহ কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টি চেয়েছেন তারা।

