বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিরনাল এলাকায় একটি বসত বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বসত ঘরের ৫ টি কক্ষ পুড়ে গেছে। এতে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে করেছে ক্ষতিগ্রস্থ্য বাড়ীর মালিক আব্দুল হালিম মোল্লা।
পূর্বাচল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, রাত সাড়ে ৮ টার দিকে হিরনাল এলাকার হালিম মোল্লার পাকা টিনসেড বসত ঘরের রান্না ঘরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যে আগুনের লেলিহান শিখা বসত ঘরের ৫ টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আগুনে পুড়ে বসত ঘরের থাকা বিভিন্ন আসবাপত্র সহ সকল মালারমাল পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
