বিজয় বার্তা২৪ ডটকমঃ
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুকে বহনকারী একটি বিমানের পিছু ধাওয়া করেছে ন্যাটোর যুদ্ধবিমান। রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, একটি রুশ বিমানের হস্তক্ষেপে সরে যায় ন্যাটোর বিমানটি।
বাল্টিক সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় এ ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের কাজে রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে যাচ্ছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। ন্যাটোর দাবি, তিনটি রুশ বিমানের পরিচয় নিশ্চিত না হয়ে পিছু নেয় তারা।
বিমানটিতে রুশ মন্ত্রী ছিলেন কিনা সে বিষয়ে কোন ধারণা ছিল না বলেও দাবি করছে আটলান্টিকের দুই পাড়ের এই সামরিক জোট। রুশ বিমানের হস্তক্ষেপে সরে যাওয়ার কথাও অস্বীকার করেছে তারা।
