বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রায়হান হত্যা মামলার এজাহারনামীয় ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দুপুরে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করেন
এর আগে মগলবার রাতে আড়াইহাজারের বেপারী বাড়ি বায়তুল নুর জামে মসজিদ এলাকা তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন,নারায়ণগঞ্জের রুপগঞ্জের বরুনা পূর্বেরটেক গ্রামের মৃত ইয়ানুছের ছেলে তাইজুল (৪০), তা র স্ত্রী রাহিমা (৩৫), স্বামী-তাইজুল এবং তার মেয়ে তাইরিন (১৯)।
র্যাব-১১ এর এই কর্মকর্তা জানান, মামলার সূত্রে জানা যায় যে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরুনা গ্রামের মনোয়ার আলীর ছেলে রায়হান দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। তার সাথে একই এলাকার ইয়ানুছের ছেলে তাইজুলের সাথে ভাল সম্পর্ক গড়ে উঠে। এই সুসম্পর্ক থাকাকালে তাইজুল তার নিজ প্রয়োজনে রায়হানের কাছ ৫ লক্ষ টাকা ধার চাইলে রায়হান তাকে টাকা ধার দেয়। পরবর্তীতে রায়হান বিদেশ থেকে এসে তাইজুলের কাছে টাকা ফেরৎ চাইলে তাইজুল টাকা ফেরৎ না দিয়ে নানা তাল বাহানা করতে থাকে। ২৪ মার্চ বিকাল ৫ টায় তাইজুল ফোনে রায়হানকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এর মধ্যে কোন এক সময় তাইজুল অন্যান্যদের সহায়তায় তার দোতলা বিল্ডিংয়ের উপর তলায় রায়হানকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে প্রথমে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। পরবর্তীতে নিহতের পিতা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে আদালতের আদেশক্রমে গত ২২ এপ্রিল জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
আরো জানা যায়, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত আসামিদেরকে র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ঘন্টার ভিতর গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
