BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

রুপগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক, অবরোধ

BijoyBarta 24 by BijoyBarta 24
অক্টোবর ২০, ২০২৫
in আমাদের নারায়ণগঞ্জ, রুপগঞ্জ থানা
0
রুপগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক, অবরোধ
80
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার তিন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষক হোসাইনকে শাস্তি এবং মাদ্রাসার সুপারেন্টেনডেন্ট সাইফুল ইসলাম সিরাজীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রূপগঞ্জের আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুব্ধরা গাছের গুড়ি ও বাঁশ ফেলে সড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে দূরপাল্লার বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভকারীরা জানান, শনিবার সকালে মাদ্রাসার শিক্ষক মো. হোসাইন ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে একটি কক্ষে নিয়ে বলাৎকার করেন। পরে ভুক্তভোগী শিশু তার পরিবারকে বিষয়টি জানালে সন্ধ্যার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় প্রবেশ করে অভিযুক্ত শিক্ষককে আটক করে।

তারা অভিযোগ করেন, মাদ্রাসার সুপারেন্টেনডেন্ট সাইফুল ইসলাম সিরাজী ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেও পরে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতে উত্তেজিত জনতা শিক্ষক হোসাইনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তবে সুপারেন্টেনডেন্ট সাইফুল ইসলাম পালিয়ে যান।

এলাকাবাসীর দাবি, গত দুই মাসে একই শিক্ষকের হাতে আরও দুই শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়েছে। কিন্তু প্রতিবারই মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিয়ে বিষয়টি চেপে গেছে।

খবর পেয়ে দুপুর ২টার দিকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল আলম এবং রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে তারা বিক্ষুব্ধদের শান্ত করলে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোখলেসুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষক মো. হোসাইনকে আটক করে রূপগঞ্জ থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পরে

Best Free Australian Pokies

আগে

উকিলপাড়ায় ইয়াবা ও গাঁজা সহ আটক ৪

আগে
উকিলপাড়ায় ইয়াবা ও গাঁজা সহ আটক ৪

উকিলপাড়ায় ইয়াবা ও গাঁজা সহ আটক ৪

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.