রুবেল শিকদার,বিজয় বার্তা ২৪ ডট কম
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লাকে রাজধানীর মধ্যবাড্ডা এলাকার এম জেড হাসপাতালে ভর্তি করা হয়েছে । তিনি গত ৯ আগষ্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। দেখতে গেলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
বুধবার বিকেলে মধ্যবাড্ডা এলাকার এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লাকে দেখতে যান তিনি। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক তোফাজ্জল হোসেন মোল্লার চিকিৎসার খোঁজ খবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন।

