বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের জোরপূর্বক ফসলি জমি দখলের প্রতিবাদে নয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা।
বুধবার দুপুরে শহরের নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে কায়েতপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, রুপগঞ্জের কায়েতপাড়ার প্রায় ৮ হাজার হেক্টর জমি ভূমিদস্যুরা অবৈধভাবে বালু ভরাটের মাধ্যমে দখল করেছে। আমারা কায়েতপাড়াবাসী আমাদের কৃষিজমি ও নিজদের জমি রক্ষার্থে ৯ দফা দাবিতে এখানে মানববন্ধন করছি। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের বাসিন্দাদের জমি ক্রয় না করে সম্পূর্ন বেআইনী ও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ফেলে ফসলী জমি, খেলার মাঠ, রাস্তাঘাট ভরাট করে ফেলার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছি।
বক্তারা আরো বলেন, ইতিমধ্যেই অবৈধভাবে বালি ভরাটকৃত জমির ন্যায্যমূল্য সহ উপযুক্ত ক্ষতিপূরণ জমির মালিককে প্রদান করতে হবে এবং অবৈধ দখল মুক্ত করতে হবে। না হলে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আন্দোলনে হুশিয়ারী প্রদান করেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড.রফিক আহম্মেদ,নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের সাবেক কোষাধ্যক্ষ সিনিয়র আইনজীবী এড হাফিজ মোল্লা,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এড.কাজী আব্দুল গাফ্ফার,নারায়ণগঞ্জ বারের সাবেক আইন বিষয়ক সম্পাদক,এড.আব্দুস সামাদ মোল্লা,এপিপি মো:ইসরাফিল,এপিপি জাহাঙ্গীর দেওয়ান,এপিপি নিজামুদ্দিন,এপিপি ফারুক নয়ন,এপিপি শাহাজাদা দেওয়ান এবং ভুক্তভোগী জনসাধারণ ও কৃষকগণ।
