BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

রিজার্ভ চুরির তদন্তে হিমশিম খাচ্ছে সিআইডি

BIjoyBarta24 by BIjoyBarta24
মার্চ ২০, ২০১৬
in জাতীয়, ব্রেকিং নিউজ, লিড
0
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অর্থনীতিডেস্ক,বিজয় বার্তা ২৪

100734_137916_1বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হ্যাকিংয়ের মাধ্যমে চুরির মতো বিশ্বময় আলোচিত ঘটনার তদন্তে নেমে হিমশিম খাচ্ছে সিআইডি।

এই তদন্তে সহযোগিতা নিতে এফবিআই প্রতিনিধির সঙ্গে রবিবার কথা বলার পর সিআিইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম সাংবাদিকদের বলেন, একটা পাজল তাদের (এফবিআই) কাছে, আরেকটা পাজল আমাদের কাছে। এগুলোকে একত্রিত করাই মূল লক্ষ্য।

তদন্ত সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তারা বলছেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আর্থিক খাতের এই ধরনের বড় জালিয়াতির ঘটনার তদন্তের অভিজ্ঞতা তাদের নেই বললেই চলে। ফলে তাদের বেগ পেতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ডলার হ্যাকিংয়ের মাধ্যমে সরানোর ঘটনায় গত সপ্তাহে মামলার পর তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

দায়িত্ব পাওয়ার পরপরই সিআইডি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ঢাকা প্রতিনিধির সঙ্গে আলোচনা করবে বলে জানায়। যুক্তরাষ্ট্রও সহযোগিতা করতে এগিয়ে আসে।

রবিবার এফবিআইয়ের একজন প্রতিনিধি মালিবাগে সিআইডি কার্যালয়ে যান এবং প্রায় আধা ঘণ্টা বাংলাদেশের তদন্তকারীদের সঙ্গে আলোচনা করেন।

বৈঠকে অংশ নেওয়া শাহ আলম সাংবাদিকদের বলেন, তারা বেশ কিছু বিষয় নিয়ে এফবিআইর প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন।

‘চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনা, এটা আমাদের স্বার্থ। আর তাদের স্বার্থ হচ্ছে একই ধরনের অপরাধ যারা করতে পারে তাদের চিহ্নিত করা।’

হ্যাকারদের শনাক্ত করা আর অর্থ ফিরিয়ে এনে এক্ষেত্রে যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিহ্নিত করাই হচ্ছে এখন মূল কাজ, বলেন ডিআইজি শাহ আলম।

তিনি বলেন, এফবিআই, ইন্টারপোলের সহযোগিতা নেওয়া ছাড়াও সুইফটসহ সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা হচ্ছে।

বলা হচ্ছে, গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে সুইফট মেসেজের মাধ্যমে অর্থ স্থানান্তরের ওই বার্তা পাঠানো হয়েছিল ফিলিপিন্স ও শ্রীলঙ্কায়।

তখন বাংলাদেশ ব্যাংক বিষয়টি চেপে গেলেও ফিলিপিন্সের একটি সংবাদপত্র তাদের দেশ থেকে অর্থ পাচারের খবর ছাপালে প্রকাশ পায়, ওই অর্থ ছিল বাংলাদেশ ব্যাংকেরই রিজার্ভ।

চেপে রাখার সমালোচনার মুখে গভর্নর আতিউর পদত্যাগ করে চলে যাওয়ার পর গত মঙ্গলবার মামলা করে বাংলাদেশ ব্যাংক।

ঘটনার ৪০ দিন পর তদন্তের দায়িত্ব নেওয়ার কথা মনে করিয়ে দিয়ে সিআইডির ডিআইজি সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার দিনই বা তার পরের দিনই মামলা হলে অর্থ হয়ত আটকানো যেত, আর অপরাধীদের শনাক্ত করাও সহজ হত।’

তদন্তের দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকে নিয়মিত যাচ্ছে সিআইডির দল। রবিবারও বিভিন্ন নমুনা নেওয়ার পাশাপাশি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের গাফিলতি ধরা পড়ছে দাবি করে ডিআইজি সাইফুল বলেন, কাউকে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

শ্রীলঙ্কায় পাঠানো অর্থ আটকানো গেলেও ফিলিপিন্সে যাওয়া আট কোটি ডলারের অধিকাংশই জুয়ার টেবিল ঘুরে ব্যাংক চ্যানেলের বাইরে চলে গেছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

ডিআইজি সাইফুল বলেন, অর্থ উদ্ধারের একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তবে এক্ষেত্রে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে।

পরে

মন্ত্রিসভা বৈঠকে যাননি অর্থমন্ত্রী

আগে

মধ্যরাতে প্রচার শেষ, প্রার্থী ৩৬৪৫৬

আগে

মধ্যরাতে প্রচার শেষ, প্রার্থী ৩৬৪৫৬

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.