BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

রাতের বেলায় নিতাইগঞ্জ লোড আনলোডের সিদ্ধান্ত ব্যত্যয়ে জরিমানা

BIjoyBarta24 by BIjoyBarta24
জুলাই ৩১, ২০১৭
in লিড, সদর থানা
0
রাতের বেলায় নিতাইগঞ্জ লোড আনলোডের সিদ্ধান্ত ব্যত্যয়ে জরিমানা
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নগরীর পাইকারী ব্যবসা কেন্দ্র নিতাইগঞ্জে রাতের বেলায় মালামাল লোড-আনলোডের সিদ্ধান্ত দিয়েছেন বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। আর এর ব্যত্যয় ঘটলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার হুঁশিয়ারী প্রদান করেছেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। সোমবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিতাইগঞ্জে মালামাল লোড আনলোডের চূড়ান্ত সময় নির্ধারনের লক্ষ্যে ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় এই নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। তিনি বলেন, ‘সাধারন নারায়ণগঞ্জবাসী, স্কুল-কলেজ এর ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে শহরের নিতাইগঞ্জের ট্রাক ষ্ট্যান্ডের সকল প্রকার লোড-আনলোড এর চূড়ান্ত সময়সীমা মঙ্গলবার ১ আগষ্ট থেকেই কার্যকর করা হবে। জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের সিদ্ধান্তক্রমে এখন থেকে প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিতাইগঞ্জ এলাকায় সকল প্রকার মালবাহী ট্রাক লোড-আনলোড করতে হবে। নিরাপত্তায় প্রতিদিন ৪০ জন আনসার সদস্য সেখানে কাজ করবে। প্রশাসনের পক্ষ থেকে সর্বাতœক সহযোহিতা থাকবে। আমরা চাই নারায়ণগঞ্জে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সুন্দর একটি শহর গড়ে উঠুক। আগামী কিছুদিন এই নিয়ম বলবৎ রাখতে হবে।’ সেলিম ওসমান আরো বলেন, ‘শহরের জিমখানার দক্ষিনাংশের রেলওয়ের জায়গায় বৃহৎ একটি লোড-আনলোডের ট্রাক ষ্ট্যান্ড গড়ে তোলা হবে। সেখানে ৫ থেকে ৬’শ গাড়ি রাখার ব্যবস্থা থাকবে।’ ব্যবসায়ী ও শ্রমিকদের প্রতি দৃষ্টি আকর্ষন তিনি আরো বলেন, ‘এই নিয়ম এখন থেকে মেনে চলবেন। কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না।’ সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে নারায়ণগঞ্জে ব্যাপক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নিতাইগঞ্জে আনসারদের কার্যক্রম থাকবে। শহরের নিতাইগঞ্জে লোড-আনলোড ট্রাক ষ্ট্যান্ড এখন থেকে এই নিয়মেই চলবে। কেউ এই আইন অমান্য করলে তাকে জেল-জরিমানা করে শাস্তি প্রদান করা হবে।’ জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোন মূল্যের বিনিময়ে এই সিদ্ধান্ত পালন করা হবে। সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ বণিক মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, নারায়ণগঞ্জ সুগার এন্ড অয়েল মার্চেন্টস্ এসোসিয়েশনের সভাপতি শংকর সাহা, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলী, সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, নিতাইগঞ্জ লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ জেলা ট্রাক-কাভার্ডভ্যান-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়র এর সভাপতি মাসুদুর রহমান মানিক, ডাইলপট্টী লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা অজয় সূত্রধর, সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজেট অনুষ্ঠানে উপস্থিত নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের কাছে জনস্বার্থে নিতাইগঞ্জের ট্রাক স্ট্যান্ডটি উচ্ছেদের দাবী জানিয়েছিলেন মেয়র ডা: সেলিনা হায়ত আইভী।

পরে

সিদ্ধিরগঞ্জে ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

আগে

নারায়ণগঞ্জে চেম্বার ভবন পরিদর্শনে এরশাদ

আগে
নারায়ণগঞ্জে চেম্বার ভবন পরিদর্শনে এরশাদ

নারায়ণগঞ্জে চেম্বার ভবন পরিদর্শনে এরশাদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.