বিজয় বার্তা ২৪ ডট কম
রাজধানীর পুরান ঢাকার সোয়ারী ঘাটে একটি কারখানায় অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ হচ্ছে। এতে আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে গ্যাস নিঃসরণ শুরু হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ইন্সপেক্টর মাহমুদ।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গ্যাস নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
