বিজয় বার্তা ২৪ ডট কম
রক্ত দিব তবু শ্রমিকের ৪ দফা দাবী থেকে সরে দাড়াবো না। ন্যায্য অধিকার ও দাবী আদায়ের লক্ষ্যে শ্রমিকদের যে আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে। শ্রমিকদের সরকারের পক্ষ থেকে বার বার আশ^স্ত করা হলেও আজো পর্যন্ত কোন দাবীই তারা মেনে নেয় নি। বার বার আন্দোলনরত শ্রমিকদের সাথে তারা প্রতারনা করেছে। তাই পূর্বের মত আর ভুল করা হবেনা। যতদিন আমাদের দাবী মেনে নেয়া না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।
মঙ্গলবার ( ২৩শে আগস্ট) বিজয় বার্তা ২৪ ডট কমের প্রতিবেদকের সাথে আলাপকালে বাংলাদেশ নৌ যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক সবুজ সিকদার এসব কথা বলেন।
তিনি বলেন, সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে বেতন ভাতা বৃদ্ধি সহ চার দফা দাবিতে নৌ শ্রমিকদের ধর্মঘট চলছে। সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। নারায়ণগঞ্জের আভ্যন্তরীণ রুটের যাত্রী ও মালবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকরা গত জানুয়ারিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করলে ৩০ কার্যদিবসের মধ্যে জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে নৌ-যান শ্রমিকদের মজুরিকাঠামো নির্ধারণ করার ঘোষণা দেওয়া হয়। গত ২০ এপ্রিল শ্রমিকরা সারা দেশে ধর্মঘট শুরু করলে ছয় দিন পর নূন্যতম মজুরি ১০ হাজার টাকা করার ঘোষণা দেন নৌমন্ত্রী শাজাহান খান। কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি।’ তাই আবারো শ্রমিকরা আন্দোলন করতে বাধ্য হয়েছে। এবার কিছুতেই শ্রমিকরা এই আন্দোলন থেকে পিছু পাঁ হবে না।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ রেখে বলেন, একমাত্র আপনি পারেন এই শ্রমিকদের ন্যায্য দাবী পূরন করে তাদের মুখে হাসি ফোটাতে। তাই শ্রমিকদের সার্বিক দিক বিবেচনা করে এ দাবী মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
