বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ সেলিনা হায়াত আইভীকে গতকাল বিকেলে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এদিন বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, মুছাপুর ইউনিয়ন যুবলীগ নেতা আল আমিন, ধামগড় ইউনিয়ন যুবলীগ নেতা সুমন, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাজী সিয়াম সহ অন্যান্য নেতা-কর্মীদের নিয়ে মেয়র আইভীকে ফুল দিয়ে শুভকামনা জানানো হয়। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া’র পিতা, তৎকালীন বৃটিশ ভারত এবং পরবর্তী পাকিস্তান আমলের বিশিষ্ট বাঙ্গালী পাট ব্যবসায়ী, এ আর ভূঁইয়া এন্ড কোং ট্রাস্ট (জুট প্রিমিসেস) এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রহমান ভূঁইয়া (এ. আর. ভূঁইয়া) এর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বাদ যোহর বন্দর উপজেলাধীন মদনপুরে অবস্থিত তার নিজস্ব বাসভবন আরজু হাউসে এক মহতি দোয়া মাহফিলের আয়োজনে যোগ দিতে আসলে মেয়র আইভীকে যুবলীগ নেতা আল আমিন ও সুমনের নেতৃত্বে ফুল দিয়ে মেয়র আইভীকে শুভেচ্ছা জানানোর এই উদ্যোগে নেয়া হয় বলে জানা গেছে।
