বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে এনায়েত নগর এলাকায় গনসংযোগ করেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ খোরশেদ আলম। গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় ঋৃষিপাড়া এনায়েত নগর এলাকায় তিনি নির্বাচনী প্রচার প্রাক্কালে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন,আপনারা ভোট এমন লোককেই দিবেন যিনি সর্বসময় আপনাদের পাশে থাকবেন। যারা মানুষের কল্যানে এগিয়ে আসেনা কিন্তু শুধু ভোট এলেই টুপি পাঞ্জাবী পড়ে লোক দেখানো ভালবাসা ও কালো টাকার প্রলোভন দেখায় তাদের আর যাই হোক আপনাদের আন্তরিক প্রতিনিধি ভাবা যায় না। আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যোগ্য ও সৎ ব্যাক্তিকে নির্বাচিত করবেন। এ সময় কাউন্সিলর প্রার্থী মোঃ খোরশেদ আলম ছাড়াও উপস্থিত ছিলেন রাজা মিয়া,খোকন আহমেদ,আবুল হোসেন,মোঃ হানিফ মিয়া,মোঃ বিপ্লব,মোঃ শওকত,লুৎফর রহমান,মোঃ রাসেল,মোঃ মামুন,বয়াতী ফারুক সরকার,বাবুল হোসেন প্রমুখ।
