বিজয় বার্তা ২৪ ডট কম
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,শেখ হাসিনার নেতৃত্বে এদেশের জঙ্গিবাদ দমন করেছি । কিন্তু যুদ্ধ এখনো শেষ হয় নি আমাদের সতর্ক থাকতে হবে । কারন যুদ্ধাপরাধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে । মহান স্বাধীনতা যুদ্ধের একাত্তর সালে নারী পুরুষ নির্বিশেষে যুদ্ধ করেছিল ।
বুধবার ( ২১ মার্চ ) সন্ধ্যায় শহরের চাষাড়াস্থ মিশন পাড়া রামকৃষ্ণ মিশনে চারদিন ব্যাপী শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৩ তম জম্ম তিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও আমরা সব সময় আপনাদের সাথে আছি । এদেশের মাটিতে থেকে শুরু করে সবকিছু আমাদের । আর এই দেশের মাটি স্বামী বিবেকানন্দ সহ সকল সাধু সন্ন্যাসী এই দেশে জন্ম গ্রহণ করেছেন । সুতরাং ভয় পাওয়ার কোন কিছু নাই।
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মোঃ জসিম উদ্দিন হায়দার, জেলা সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চাঁদপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, ঢাকা সারদা সংঘর সভানেত্রী শ্রীমতী সন্ধ্যা সাহা, সম্পাদিকা শ্রীমতী মীরা সাহা, নারায়ণগঞ্জের সহ সভানেত্রী শ্রীমতী কাজল হাওলাদার, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর সাহা, মেট্রো গ্রুপের চেয়ারম্যান অমল পোদ্দার, কেলোফুনিয়া রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ব্রাদার্স রোলান্ড, জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহর আলী, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের চেয়ারম্যান, জেলা জাসদের সভাপতি আঃ সাত্তার, মহানগর জাসদের সভাপতি মোসলে উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান প্রমুখ ।
