প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলার মাতা মোসা: মনোয়ারা বেগম এর মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সভাপতি মাহমুদ হাসান কচি ও সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শনিবার রাত ৯ টা ১৪ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজেউন)। তার বিদেহী আত্মার মাগফেরাত কমনা করা হয়।

