বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার উপ প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন শেখ সম্রাট নীল।
বৃহষ্পতিবার দুপুরে এক বার্তায় তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেখ সম্রাট নীল বাংলাদেশ ছাত্রলীগের বুয়েট কলেজ শাখার সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতির পদে রয়েছেন। এছাড়া তিনি কৃষ্ণ চূড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দানিয়েল পুওর ওয়েল ফেয়র ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে শেখ সম্রাট নীল তার প্রতিক্রিয়ায় জানান, প্রথমেই আমি পরম করুনাময় আল্লাহ দরবারে লাখ লাখ শোকরিয়া জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার উপ প্রচার সম্পাদক নির্বাচিত করায় আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা , বাংলার গর্ব বঙ্গবন্ধু পরিবারের সুযোগ্য উত্তারাধিকারী সজীব ওয়াজেদ জয় , বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আলামিন আকন ভাই সহ ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুখী ও সমৃদ্ধিশালী দেশ গড়তে বলিষ্ঠ ভূমিকা করতে পারি। সেই সাথে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।
