বিজয় বার্তা২৪ ডটকমঃ
ম্যানচেস্টারের আত্মঘাতী হামলাকারী সালমান আবেদির সিসি টিভির ছবি প্রকাশ করেছে পুলিশ। ম্যানচেস্টার এরিনার কনসার্ট চলার সময় হামলার আগমুহূর্তে সিসি ক্যামেরায় ধরা পড়ে আবেদি।
এ ঘটনায় দেশজুড়ে এখন পর্যন্ত ১৪টি অঞ্চলে অভিযান পরিচালনা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ১১ জন সন্দেহভাজনকে। পুলিশ জানায়, হামলার দুই ঘণ্টার মধ্যেই আবেদিকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়।
২২ বছর বয়সী সালমান রমজান আবেদি লিবীয় বংশোদ্ভূত ছিলেন। সোমবারের এ ঘটনায় মারা যায় শিশুসহ মোট ২২ জন মানুষ। এদিকে হামলার পর থেকে যুক্তরাজ্যজুড়ে জাড়ি করা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বহাল রেখেছে কর্তৃপক্ষ।

