বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন তানজিলা জারিন। সম্প্রতি অনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। জারিন জাতীয় দৈনিক বাংলাদেশ টুডে ও রেডিও ৭১ এর স্টাফ রিপোর্টার মাহফুজুল আলম জাহিদের একমাত্র কণ্যা। সে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের ৫০নং সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
