বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১৬ জনে। পুলিশের তালিকা অনুযায়ী এখনো নিখোঁজ রয়েছে ১ জন।
রোববার দুপুরে চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশের পরিচয় হলো- ইসমাইল, ফারুক মিয়া, বাবুল হোসেন, দেবদাস ও কামাল হোসেন। তাদের সবার বাড়ি রামপুরা এলাকায়।
উল্লেখ্য, রাধানীর রামপুরা থেকে ৮০ থেকে ৯০ জনের একটি দল ইঞ্জিনচালিত ট্রলারে করে চাঁদপুর জেলার মতলব থানার বেলতলী এলাকায় সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাওয়ার পথে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছে ১ জন। নিখোঁজের খোঁজে নদীতে তল্লাশী অভিযান চালানো হচ্ছে।
