বিজয় বার্তা২৪ ডটকমঃ
কনফেডারেশনস কাপে শুরুতেই পয়েন্ট হারিয়েছে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর সাথে ২-২ গোলে ড্র করেছে রোনালদোর দল। অন্য ম্যাচে ২-০ গোলে ক্যামেরুনকে হারিয়েছে চিলি।
শুরু থেকেই আক্রমণাত্মক খেলা পর্তুগাল এগিয়ে যায় ৩৪ মিনিটে। রোনালদোর অ্যাসিস্ট থেকে স্কোর করেন রিকার্ডো কারেসমা। বিরতির ঠিক আগে হ্যাভিয়ের হার্নান্দেজের গোলে সমতায় ফেরে মেক্সিকো। ৮৬ মিনিটে সেলেকাওদের আবারও এগিয়ে দেন সেদরিক সোয়ার্স।
তবে অতিরিক্ত সময়ে হেক্টর মোরেনো স্কোর করলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় পর্তুগীজদের। অন্যদিকে ক্যামেরুনের বিপক্ষে পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে চিলি। ৮১ ও ৯০ মিনিটে গোল দুটি করেন ভিদাল ও ভার্গাস।
