BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

মাহফুজ আনামের বিরুদ্ধে একদিনে ৮ মামলা

BIjoyBarta24 by BIjoyBarta24
ফেব্রুয়ারি ১৪, ২০১৬
in জাতীয়, ব্রেকিং নিউজ, লিড
0
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪

99193_366ওয়ান ইলেভেনের জরুরি সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রবিবার একদিনে ৮টি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা, সিলেট, পটুয়াখালী, দিনাজপুর, খুলনা এবং রাঙামাটি জেলায় এই মামলাগুলো দায়ের করা হয়।

সমপ্রতি এটিএন নিউজের এক অনুষ্ঠানে মাহফুজ আনাম স্বীকার করেন যে ওয়ান ইলেভেনের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে শেখ সেলিমের স্বীকারোক্তির তথ্য সরবরাহ করেছিল ডিজিএফআই।

সে তথ্য তার পত্রিকায় ছাপা ভুল ছিল বলে তিনি মন্তব্য করেন। এরপর প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন এবং তার বিচার দাবি করেন।

এরপর সংসদে এবং সংসদের বাইরেও একই দাবি তোলেন সরকারি দলের কয়েকজন নেতা।

তারপর থেকেই এ ইস্যুতে মাহফুজ আনামের বিরুদ্ধে গত মঙ্গলবার লক্ষ্মীপুরে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দুনবী সোহেল এবং খুলনায় ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর।

গত বৃহস্পতিবার একই অভিযোগে ঢাকায় মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। আজ দায়ের করা হয় আরো ছয়টি মামলা।

ঢাকায় মামলা
রবিবার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা হাসান আরিফ রিজন বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালতে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলার আবেদন করেন।

বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

সিলেটে দুই মামলা
ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকা করে মোট ২০০ কোটি টাকার মানহানির অভিযোগে সিলেটে পৃথক দুটি মামলা হয়েছে।

রবিবার দুপুরে সিলেট মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামানের আদালতে মামলা দুটি করেন নগর ছাত্রলীগের বর্তমান সভাপতি আবদুল বাসিত ও সাবেক সভাপতি রাহাত তরফদার।

তারা বর্তমান নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিতি।

সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) শামসুল ইসলাম বলেন, শুনানি শেষে মামলা দুটি আমলে নিয়েছেন আদালত।

রাঙামাটিতে মামলা
রবিবার সকালে মাহফুজু আনামের বিরুদ্ধে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলা করেন কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাসিরউদ্দিন।

পরে আমলি আদালতের বিচারক সামসুদ্দীন খালেদ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দেন।

পটুয়াখালিতে মামলা
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে পটুয়াখালীতেও একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার  দুপুরে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জল বসু বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

ওই আদালতের বিচারক এসএম তারিক শামস মামলাটি আমলে নিয়ে বিবাদীকে আগামী ৫ এপ্রিলের মধ্য সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।

দিনাজপুরে মামলা
রবিবার দুপুরে দিনাজপুর জজ কোর্টের আইনজীবী  অ্যাডভোকেট সামসুর রহমান পারভেজ বাদী হয়ে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দিনাজপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেছে।

মামলাটি পরিচালনা করেন ওই কোর্টের অ্যাডভোকেট হযরত আলী বেলাল। দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক আহসানুল হক মামলাটি গ্রহণ করে নথিভুক্ত করেন।

খুলনায় দুই মামলা
রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে খুলনার আদালতে ১৫ কোটি টাকা মানহানির আরো দুটি মামলা দায়ের করা হয়েছে।

আলাদাভাবে দুই ছাত্রলীগ নেতা বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এর মধ্যে একটি মামলায় আদালত মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন। অন্য মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালতের সূত্র জানান, ১০ কোটি টাকার মানহানি দাবি করে খুলনার মুখ্য মহানগর হাকিমের আমলি আদালত ‘ক’ অঞ্চলে মামলা করেন খুলনা জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. তসলিম হুসাইন তাজ। আদালতের বিচারক আয়শা আক্তার মৌসুমী মামলাটি তদন্তের জন্য খুলনা সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। আগামী ২৮ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

অপরদিকে, ৫ কোটি টাকা মানহানির অভিযোগে খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত ‘ক’ অঞ্চলে অপর মামলাটি করেছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও রূপসা উপজেলা শাখার আহ্বায়ক মো. পারভেজ হাওলাদার। আদালতের বিচারক মঞ্জুরুল হোসেন এ মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে সমনজারি করেন। আগামী ২৯ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

প্রতিটি মামলার এজাহারে বলা হয়েছে, ১/১১-এর সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে ডেইলি স্টার। সমপ্রতি টেলিভিশনের একটি টক শো’তে পত্রিকাটির সম্পাদক মাহ্‌ফুজ আনাম তা স্বীকার করেছেন। মিথ্যা ওই সংবাদের কারণে দলীয় নেত্রী শেখ হাসিনার মানহানি হওয়ায় মামলাগুলো করা হয়েছে।

পরে

ডিআইজি হলেন ১৮ পুলিশ কর্মকর্তা

আগে

‘আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় খুন বাড়ছে’

আগে

‘আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় খুন বাড়ছে’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.