বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মাশুকুল ইসলাম রাজীব এর পিতা গোলাম ফারুক (৭০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
২০/০৮/২০২১ ইং তারিখ সন্ধ্যায় হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহের রাজেউন )
২১/০৮/২০২১ইং তারিখ গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে এডভোকেট তৈমুর আলম খন্দকার ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রাজিবের পিতার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহতায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

