বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস(বিসিসিপি)এর আয়োজনে সোমবার সম্প্রতি নগর স্বাস্থ্যসেবায় রংধনু ক্লিনিকের কার্যক্রমে স্থানীয় নেতৃত্ব সম্পৃক্তকরণ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের তত্ত্বাবধানে বন্দর শাহী মসজিদস্থ নগর মাতৃ সদনের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধণ করেন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের ম্যানেজার ডাঃ দিল আফরোজা সোবহান। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শিউলী নওশাদ ও বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস(বিসিসিপি)এর প্রোগ্রাম অফিসার মোঃ মাহাবুবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর ৯নং কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক এম এ হালিম সরকার,মোঃ রাসেল,এস এম ইমদাদুল হক মিলন প্রমুখ। প্রধাণ অতিথির বক্তব্যে হান্নান সরকার বলেন,আরবান প্রজেক্টের সহায়তায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস(বিসিসিপি) চিকিৎসা সেবা এখন মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে শুরু করছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা জনপ্রতিনিধিরা মানুষের সেবার জন্য সর্বদা প্রস্তুত আছি। মানুষের সেবাই আমাদের আসল দায়িত্ব। রংধনু ক্লিনিক একটি চিকিৎসা জগতের মডেল। অসহায় দুঃস্থ মানুষের জীবন বাঁচাতে রংধনু ক্লিনিক অনন্য।

