বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে এলাকাবাসি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রেস ক্লাবের সামনে বাগবাড়ী এলাকার বাসিন্দা আহম্মদ আলী সভাপতিত্বে কয়েকটি গ্রামের মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।
এসময় এলাকাবাসি বলেন, পূর্ব শত্রæতার জেরে আমাদের নামে মিথ্যা মামলা করেছে কাজিম উদ্দিন নামে এক ব্যক্তি। সে সরকারি চাল চুরিসহ স্থানীয় অনেক কে হুমকি দিয়ে চাঁদা নিয়েছে। তার বিরুদ্ধে এলাকার মানুষ প্রতিবাদ করায় সে মিথ্যা মামলার আসামী করেছে। এমনকি চাঁদার জন্য সে তার আত্মীয় স্বজনসহ এলাকাবাসিকে হত্যা মামলা দিয়ে হয়নরানি করে কাজিম উদ্দিন। তার করা মিথ্যা মামলায় অনেকে জেল খেটেছে। এলাকাবাসি অভিযোগ, কাজিম উদ্দিন কথিপয় পুলিশ সদস্যের সাথে সর্ম্পক গড়ে স্থানীয়দের হয়রানি করে। মানববন্ধনে তারা কাজিম উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।
উল্লেখ্য, গত বছরের ১০ অক্টোবর বিকেলে বন্দর উপজেলার ইস্পাহানি ঘাট এলাকায় স্থানীয় দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় একপক্ষ ধাওয়া দিলে অপর পক্ষের নিহাদ ও জিসান নামে দুই ছাত্র শীতলক্ষ্যা নদীতে নৌকায় গিয়ে ওঠে। পরে নৌকা থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে। রাতে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বন্দর থানায় দুইটি মামলা হয়েছে। নিহাদের বাবার মামলায় অভিযুত্ত করা হয় কিশোর গ্যাং সদস্যদের অপর মামলায় জিসানের পিতার কাজিম উদ্দিন তার আত্মীয় স্বজনসহ এলাকাবাসির নামে মামলা করেন। এরপর থেকে কাজিম উদ্দিনের বিরুদ্ধে এলাকাবাসি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

