BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রস্তুত না’গঞ্জ কলেজ সেপ্টেমরে দ্বার উম্মোচন

BIjoyBarta24 by BIjoyBarta24
আগস্ট ৯, ২০১৮
in সদর থানা
0
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রস্তুত না’গঞ্জ কলেজ সেপ্টেমরে দ্বার উম্মোচন
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জে শিক্ষার মানোন্নয়নের বিস্তর পরিবর্তন ঘটাতে প্রস্তুতির প্রায় শেষ পর্যায় রয়েছে নারায়ণগঞ্জ কলেজের নতুন ভবনের নির্মাণকাজ। ভবনটির অবকাঠামো নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। উদ্বোধনের জন্য সম্পূর্নরূপে প্রস্তুত হতে এখন শুধুমাত্র বাকী উঠা নামার জন্য লিফট, শ্রেণী কক্ষে শীতাতাপ নিয়ন্ত্রনে এসি ও প্রয়োজনীয় আসবাবপত্র স্থাপন কাজ। এসব কাজ সম্পন্ন করে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই নতুন ভবনটির উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে নতুন এই ভবনকে কেন্দ্র করে সর্বপ্রথম নারায়ণগঞ্জ কলেজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনার বিবিএ, হোটেল ট্যূরিজম এন্ড ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইনিং, নীট ওয়্যার ম্যানুফেচারিং এন্ড টেকনোলজি ও থিয়েটার এন্ড মিডিয়া বিষয়ের উপর নতুন প্রোফেশনাল কোর্স চালু করা হবে। পাশাপাশি অর্নাস কোর্সে অর্থনীতি, গাহস্থ্য অর্থনীতি, উদ্ভিদ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয় চালু করা হবে। উক্ত কোর্স এবং বিষয়ের উপর মানসম্মত পাঠদান নিশ্চিত করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের নারায়ণগঞ্জ কলেজে অতিথি শিক্ষক হিসেবে এনে পাঠদানের ব্যবস্থা করা হবে। এতে করে এখন থেকে নারায়ণগঞ্জ থেকেই ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মত উচ্চ ও মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করতে পারবে নারায়ণগঞ্জের ভবিষ্যত প্রজন্মের শিক্ষার্থীরা।

বুধবার ৮ আগষ্ট বেলা ১২টায় নারায়ণগঞ্জ কলেজের পরিচালনা পর্ষদের মাসিক সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। সেই সাথে নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট কাজ অবশ্যই সম্পন্ন করতে তাগিদ দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

এখন পর্যন্ত সরকারীভাবে কোন সহযোগীতা ছাড়াই কলেজের নিজস্ব তহবিল থেকে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। তবে ভবনে লিফট, এসি এবং প্রয়োজনীয় আসবাবপত্র স্থাপনের জন্য নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের কাজে সহযোগীতা নেওয়া হবে বলে সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব রাখা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের আহবানে সাড়া দিয়ে যদি কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানটিকে সহযোগীতা করে তাহলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সেটি সানন্দে গ্রহণ করা বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে এডহক কমিটির মাধ্যমে দায়িত্ব প্রদান করা হয়। ঠিক এক বছর পর অর্থাৎ ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে পূর্নাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে এমপি সেলিম ওসমানের হাত ধরে প্রতিষ্ঠানটির উন্নয়নের যাত্রা শুরু করে। এরপর থেকে প্রতিষ্ঠানটিকে আধুনিকায়নের উন্নয়ন কাজ এক মুহুর্তের জন্য থেমে থাকেনি। বুধবার সভায় গৃহিত সিদ্ধান্ত গুলো বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের শিক্ষাখাতে যুগান্তকারী উন্নয়নের দ্বার উন্মোচিত হবে। যার পথ প্রদর্শক নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে শিক্ষানুরাগী হিসেবে পরিচিতি পাওয়া নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা জানান, বর্তমানে নারায়ণগঞ্জে কলেজে সব মিলিয়ে কমবেশি ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। শ্রেণী সংকুলন সহ নানামুখী সমস্যা থাকার পরেও প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশ গ্রহণ করে। নির্মাণাধীন ভবনটি ১০তলা ফাউন্ডেশন দিয়ে আপাতত ৭তলা পর্যন্ত সম্পন্ন করে আনুষ্ঠানিক উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই ভবনটি মোট ৪৮ কক্ষ বিশিষ্ট হবে। যেখানে অনায়াসে প্রতিদিন আনুমানিক প্রায় তিন থেকে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর ক্লাস করার সুব্যবস্থা নিশ্চিত হবে। পাশাপাশি প্রতিটি ক্লাসেই আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। যেখানে থাকবে মাল্টিমিডিয়া ক্লাস, সার্বিক নিরাপত্তায় সিভি টিভি, উঠানামার জন্য লিফট, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, সহ থাকবে সাইন্স ও কম্পিউটার ল্যাব। এছাড়াও নারায়ণগঞ্জে সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন ৫টি বিষয়ের উপর কোর্স চালু সহ অনার্স বিভাগে আরো ৫টি বিষয় সংযোজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের ব্যবস্থা করা হবে। যার মধ্যে নারায়ণগঞ্জ কলেজ শুধু নারায়ণগঞ্জেই নয় সমগ্র বাংলাদেশের মধ্যেই একটি অন্যতম বিদ্যাপীঠে পরিনত হবে বলে আমি বিশ্বাস করি। এসব কিছু বাস্তবায়ন করা হলে আমার বিশ্বাস নারায়ণগঞ্জের ভবিষ্যত প্রজন্মের শিক্ষার্থীরা মানসম্মত পড়ালেখার জন্য আর কষ্ট করে আর ঢাকা যেতে চাইবে না।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন, দাতা সদস্য প্রবীর কুমার সাহা, হিত্যেষী সদস্য এম.এ হাতেম, অভিভাবক সদস্য মোস্তফা কামাল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, কার্যকরী সদস্য ডাক্তার শাহনেওয়াজ চৌধুরী, আব্দুল হান্নান, কামরুল হাসান মুন্না, শিক্ষক প্রতিনিধি সাবিত্রি রানী দত্ত, আরিফ মিহির সহ অন্যান্য কর্মকর্তারা।

পরিচালনা পর্ষদের সভা শেষে শিক্ষার্থীদের ভাল ফলাফলে উৎসাহিত করতে চলতি বছরে অনুষ্ঠিত এইচএসসি প্রথম বর্ষের সমাপনী পরীক্ষায় ভাল ফলাফল করে কলেজের মধ্যে সর্বোচ্চ নাম্বার পাওয়া দুইজন শিক্ষার্থী রূপালী রানী দে ও জান্নাতুল ফেরদৌস মিম এর হাতে সম্মাননা পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন সংসদ সদস্য সেলিম ওসমান।

পরে সেলিম ওসমান সহ পরিচালনা কমিটির সকল সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কার সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে মোট ৩০টি পুরস্কার অর্জনকারী শিক্ষার্থীদের সাথে স্মৃতি আগলে রাখতে ফটোসেশনে অংশ নেন।

পরে

প্রার্থী হওয়ার ব্যাপারে জনগনের সিদ্ধান্তই চুড়ান্ত বললেন সেলিম ওসমান

আগে

মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন

আগে
মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন

মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.