বিজয় বার্তা ২৪ ডট কম
সমৃদ্ধ বাংলাদেশ গড়া এবং সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিং মুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।
বুধবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, আনন্দ র্যালী, কেক কাঁটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন জেলা ছাত্রলীগ।
এর আগে বেলা দশটায় শহরের খাঁনপুর হাসপাতালের সামনে এসে জড়ো হয় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। পরে একটি বিশাল আকৃতির আনন্দ র্যালী শহরে বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দুই নং রেল গেইট আওয়ামীলীগ এর কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন এর সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দনশীল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি এড. আলী আকবর, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, সানি আহমেদ পরশ, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজীব, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মনির হোসেন সহ নারায়ণগঞ্জের থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময়ে আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, আওয়ামীলীগ প্রতিষ্ঠার পূর্বে ছাত্রলীগের জম্ম। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এর ফজলুল হক হলের সভাকক্ষে এক সাধারণ আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় বাংলদেশ ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর হাতে গড়া সংগঠন এই বাংলদেশ ছাত্রলীগ। গৌরব, ঐতিহ্য ও রাজপথে সংগ্রামের অনেক ইতিহাস রয়েছে এই ছাত্রলীগের। বাংলা ভাষার দাবীতে আন্দোলন সংগ্রাম করেছিল ছাত্রলীগ।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ নিয়ে স্বপ্ন দেখেছিল। আমার পরিচয় হলো ছাত্রলীগ আর আমি তৃণমূল কর্মীদের নেতা। আমি অত্যন্ত আনন্দিত ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।

