বিজয় বার্তা ২৪ ডট কম
জনতার মুখোমুকি অনুষ্ঠানে নাসিক ৬ নং ওয়ার্ডকে মাদক মুক্ত করার ঘোষণা দিলেন নাসিক প্যানেল মেয়র-২ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি। জাইকার উদ্যোগে আয়োজিত উন্মুক্ত আলোচনা সভায় জনতার মুখোমুখী হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি এ ঘোষণা দেন।
জানা যায়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহন নিশ্চিত করনের লক্ষ্যে জাইকার অথ্যায়নে চলমান সিটি গভার্নেন্স প্রকল্প (সিজিপি) এর আওতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিক প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমস্যা সংক্রান্ত বক্তব্য পর্ব সমাপ্তের পর এলাকাবাসী একে একে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন প্যানেল মেয়র ও কাউন্সিলর মতিউর রহমান মতির নিকট। প্যানেল মেয়র ধৈর্য্যসহকারে সকলের প্রশ্ন শুনেন এবং জবাব দেন। এসময় প্যানেল মেয়র ৬ নং ওয়ার্ড এলাকাকে মাদক মুক্ত করার ঘোষণা দেন। তিনি মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি তাকে পুর্নবাসনেরও ঘোষণা দেন। এলাকাবাসীর চিত্তবিনোদনের জন্য এবং বয়স্কদের সুস্থ্যতার জন্য একটি ওয়াকওয়ে নির্মাণেরও ঘোষণা দেন।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিক ৪, ৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, উপ-সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেবনাথ, সিটির সিদ্ধিরগঞ্জ অঞ্চলিক কর্মকর্তা মোঃ হান্নান মিয়া, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ণ কর্মকর্তা কেএম ফরিদুল মিরাজ ও জাইকার প্রতিনিধিগণ ছাড়াও আওয়ামী লীগ নেতা বাবু কালিপদ মল্লিক, হোসেন আলম মেম্বার, শেখ দেলোয়ার হোসেন, হাজী মোঃ আবু, সোনামিয়া বাজার বনিক সমিতির সভাপতি সাইদুল ইসলাম, জাকির হোসেন মানবাধিকার কর্মকর্তা আশ্রাফ উদ্দিন, যুবলীগ নেতা হাজী মানিক মাষ্টার, আব্দুল ওহাব মোল্লা, জজ মিয়া, ট্যাংকলরী শ্রমিক নেতা ফারুক হোসেন, ইয়ার হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

