বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একই পরিবারের তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ দুপুরে র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মোঃ ইশতিয়াক হোসাইন নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আাসামীরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগায়ের কাবিলগঞ্জ গ্রামের মৃত করিমের ছেলে মোঃ লিটন মিয়া (৫১), তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৩৮), ও তার ছেলে মোঃ নাহিদ আলম (২২)।
র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ জন আসামী অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থেকে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তিনজন পলাতক আাসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত আসামীদেরকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।