বিজয় বার্তা ২৪ ডট কম
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদক, জঙ্গীবাদ ও সমসাময়িক বিষয় নিয়ে ঈমাম ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। জেলা ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মুহাঃ জাকির হোসাইন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, মোহাম্মদ সামছুল আলম, সহকারি পরিচালক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। এছাড়াও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় ঈমাম ও ধর্মীয় নেতাগণ উপস্থিত ছিলেন।

