BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ

bijoy barta by bijoy barta
জুলাই ১৯, ২০১৬
in জাতীয়
0
মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ

?????????????????????????????????????????????????????????

0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

মন্ত্রীদের ওপর জঙ্গিরা যে কোনো সময় হামলা করতে পারে। এ শঙ্কায় তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে সোমবার এ এসএমএস পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার সকালে রাইজিংবিডিকে বলেন, ‘মন্ত্রিসভার সদস্য ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর হামলা চালানো হতে পারে- এমন তথ্য দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার দেয়া এ প্রতিবেদনের প্রেক্ষিতে মন্ত্রিসভার সব সদস্য ছাড়াও সরকারের পদস্থ কর্মকর্তাদের সতর্কভাবে চলাফেরার জন্য বলা হয়েছে। একই সঙ্গে তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত গানম্যান ও হাউস গার্ডকে সতর্কাবস্থায় থাকার জন্য বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।’

এক প্রশ্নে তিনি বলেন, ‘এর মানে এই নয় যে, মন্ত্রীর ওপর হামলা হবেই। কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য হামলাকারী কারা তাদের খুঁজে বের করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।’

এর আগে পুলিশের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া মন্ত্রিপরিষদ সদস্যদের কাছে এসএমএসে সালাম জানিয়ে বলেন, ‘গোয়েন্দা তথ্য অনুযায়ী, যে কোনো সময় যে কোনো মন্ত্রীর ওপর জঙ্গিগোষ্ঠী হামলা চালাতে পারে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। অনুগ্রহ করে সতর্ক থাকবেন এবং আপনার গানম্যান ও নিরাপত্তা দলকে বিষয়টি অবহিত করবেন।’ এর আগে ১১ জুলাই ও সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগরীতে টহল বৃদ্ধি করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

গত ১ জুলাই গুলশানের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে ও ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের কাছে হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। হলি আর্টিজানে ১৭ বিদেশীসহ ২০ জনকে গুলি ও কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। রাতভর জিম্মি করে রাখে অতিথি ও রেস্টুরেন্টটির কর্মচারীদের। কমান্ডো অভিযানে সমাপ্তি ঘটে এই জিম্মি ঘটনার।

পরে

হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে নুহাশপল্লীতে নানা আয়োজন

আগে

তাইওয়ানে পর্যটক বাসে আগুন, নিহত ২৬

আগে
তাইওয়ানে পর্যটক বাসে আগুন, নিহত ২৬

তাইওয়ানে পর্যটক বাসে আগুন, নিহত ২৬

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.