বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে মদনগঞ্জ ১৯নং ওয়ার্ড শান্তিনগর এলাকায় কাউন্সিলর ফয়সাল মোঃ সাগরের তদারকিতে রাস্তার নির্মান কাজের ঢালাই এগিয়ে চলছে দ্রুতগতিতে। শনিবার সকাল থেকেই মদনগঞ্জ শান্তিনগর এলাকায় দ্বিতীয় ধাপে এ নির্মান কাজের ঢালাই সম্পন্ন হয়। উদ্ধেধনকালে কাউন্সিলর সাগর বলেন,রাস্তা উন্নয়নের সার্থে জনপ্রতিনিধিদের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন,এলাকার উন্নয়ন হলে জনগনেরই সুবিধা। কেননা এই এলাকার ছেলে-মেয়েরা নির্বিঘেœ স্কুল কলেজে সহজেই চলাচল করতে পারবে। একটি ওয়ার্ডের উন্নয়ন তখনই সম্ভব যখন সেই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এ সময় উপস্থিত ছিলেন হাজী মোঃ কফিল উদ্দিন,শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ সোহেল মিয়া,মোঃ রতন মিয়া,মোঃ মতিন মিয়া,১৯নং ওয়ার্ড কাউন্সিলরের সচিব শাখাওয়াত হোসেন রিয়াদ প্রমুখ। শান্তিনগর মসজিদের মোড় থেকে আক্তার মাদবরের বাড়ী পর্যন্ত এ নির্মান কাজের শাখা রোডের ঢালাই সম্পন্ন হয়।
