বিজয় বার্তা ২৪ ডট কম
গভীর রাতে মনে পড়ে
ভ্যালেন্টাইন ডের কথা,
ফেলে আসা দিন গুলো
আজ মনে ধরায় জ্বালা ।
রাত কাটে মোর
কত শত স্বপ্ন ছবি এঁকে,
সকাল বেলা ছুটা ছুটি
টেনশন গেছে বেড়ে ।
তড়িগড়ি করে
বেড়িয়ে পরলাম পরে,
পান্জাবীটা ডোরাকাটা
ওড়না আছে সাথে ,
হাতের মুঠোয় ফুল নিয়েছি
দিব যাকে তাকে ।
সামনেই চৌরাস্তার গলি
দাড়িয়ে আছে কলি,
রঙ্গিন সাজে সেজেছে আজ
দেখতে যেন পরী,
কাছে এসে ভাব সাজিয়ে
বললাম কেমন আছো ?
অমনিতে সে হাসির ঝলক
ছড়িয়ে দিয়ে বললো – আছি ভালো,
কখন থেকে অপেক্ষা মোর
দাড়িয়ে আছি একা,
এতোক্ষণে মনে হলো
এইযে আমার কথা ।
ফুল গুলো সব নেয় যে কেড়ে
বলেই চলে একে একে,
পার্কে আমি যাব তবে
একটু আছে তাড়া-
আসি আবার হবে দেখা ।
মনটা আমার বড়ই খারাপ
হয়ে গেলো পরে,
টি এস সিতে গিয়ে দেখি
নীরা বসে বেশ,
সঙে আছে বান্ধবীরা
নেইতো কোন রেশ ।
মনে মনে ভাবি এবার বুঝি
মনটা হলো ফ্রেশ,
ফুল গুলো সব দিলাম তুলে
মনের আনন্দতে,
সেই ভরসায় ধরলো বায়না
যাবে রেস্টুরেন্টে ।
হার্ট ভিট মোর তুঙে এখন
বলি কেমন করে,
খাওয়া দাওয়া বেশ হয়েছে
আড্ডা হলো তুমুল ,
একে একে নিচ্ছে বিদায়
সবাই গেছে চলে ।
বিলখানা শোধ করে দেখি
পকেট খানা ফাঁকা,
নিঃশ্ব হলাম আমি
নিঃশ্ব হলো পকেট,
এই যে আমি রয়ে গেলাম
আগে ছিলাম যেমন ।
