বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা ব্যতিত পাঁচটি উপজেলা পর্যায়ে ৬-৫৯ মাস বয়সী ৩ লাখ ৪২ হাজার ২৬৫ জন শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানোর সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করেছেন জেলা সিভিল সার্জন।
আগামী (৫ আগষ্ট) রোজ শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬-৫৯ মাস বয়সী ৩ লাখ ৪২ হাজার শিশু কে স্থানী ও অস্থায়ী মোট ১২২৩ টি টিকাদান কেন্দ্রে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে জানান নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ এহসানুল হক ।
বুধবার সকাল ১০ টার দিকে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে তিনি এসব তথ্য জানান ।
না’গঞ্জ জেলার পাঁচটি উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল এর জন্য উদ্দিষ্ট শিশু ৬ থেকে ১১ মাসের ৩৮ হাজার ৮ ‘শ ৮৯ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ( ১,০০,০০০) খাওয়ানো হবে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ৩ হাজার ৩৭৬ জন শিশুকে ১টি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২,০০,০০০) খাওয়ানো হবে ।
সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র থাকবে ১ হাজার ৬৪টি, ইউনিয়নে অতিরিক্ত থাকবে ৪৪টি, ভ্রাম্যমান কেন্দ্র থাকবে ১৫টি সর্বমোট ১ হাজার ১২৩টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। চার মাসের মধ্যে কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকলে তাকে ওই ক্যাম্পেইনে আর খাওয়ানো যাবে না।
তিনি আরো জানান, এসব টিকাদান কেন্দ্রে সরকারি, বেসরকারি ও বিভিন্ন সংস্থার ২ হাজার ২৪৬ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্ৰহণ করা হয়েছে ।
জেলা সিভিল সার্জন ডা. মোঃ এহসানুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ বশির উদ্দিন, জেলা মেডিকেল অফিসার ডা. প্রবীর কুমার দাশ,জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আমিনুল হক, ডা. ফারহানা রহমান, ডা. শিল্পি আক্তার, মোঃ লুৎফর রহমান প্রমুখ ।

