বিজয় বার্তা ২৪ ডট কম
৫২’র ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অনতম সংগঠক স্বাধীনতা পদক প্রাপ্ত, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর প্রয়াত সাংসদ একেএম শামসুজ্জোহার ৩০ তম মৃত্যুবাষিকী উপলেক্ষ শোক র্যালী ও পুষ্প অর্পন ও দোয়া প্রার্থনা করলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসমূহ।
সোমবার সকাল সাড়ে ৯ টায় শহরের চাষাঢ়া জিয়া হলের সামনে থেকে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ এর উদ্যোগে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি চাষাঢ়া চত্বর থেকে শুরু করে জামতলা হয়ে ইসদাইড় পৌর কবর স্থানে গিয়ে তা সমাপ্ত হয়। পরে ভাষা সৈনিক শামসুজ্জোহার কবরে পুষ্প অর্পন করে দোয়া প্রার্থনা করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাএলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুবলীগ নেতা চঞ্চল মাহমুদ, মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদ, ছাত্রলীগ কেন্দীয় কমিটির উপ তথ্য ও গবেষক সম্পাদক তামিম ইসলাম, জেলা ছাত্রলীগের কর্ম বাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, অভি রায়, আরিফ, সাইফুল,অয়ন, ইতিয়াক, ফাহিম সহ অনেকই।

