বিজয় বার্তা ২৪ ডট কম
নানা কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার নারায়ণগঞ্জের মহীয়ঁষী ও রত্নাগর্ভা নারী মহান ভাষা সৈনিক নাগিনা জোহার প্রথম মৃত্যুবার্ষিকী পালণ করেছে নারায়ণগঞ্জ মহানগর ও ২৩নং ওয়ার্ড ছাত্রলীগ। নারায়ণগঞ্জ মহানগর ছাত্র রাজনীতির দিক নির্দেশক অয়ন ওসমানের নির্দেশে মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল দিনব্যাপী পবিত্র কোরআন খানি,বাদ জোহর কাঙ্গালীভোজ,মিলাদ ও দোয়ার মাহফিল। ২৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু ও শ্যামল মৃধার ব্যবস্থাপনায় স্থানীয় একরামপুরস্থ জাতীয় খাদ্য সংরক্ষনাগার সংলগগ্ন দলের অস্থ্ায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়ার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন একরামপুর ইস্পাহানী বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল আজিজ আল-কাদরী ও হাফেজ মাওলানা সামছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ শামসুজ্জামান,আ’লীগ নেতা মোঃ নাছির প্রধান, মোঃ মন্টু,সামাদ প্রধান,জসিমউদ্দিন প্রধান, ২৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু, ২৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাসেল প্রধান, ২৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক শ্যামল মৃধা,২২নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ রবিন হাসান,এছাড়া মোঃ সতেজ,আকাশ,সোহেল,টুটুল প্রমুখ।

