বিজয় বার্তা২৪ ডটকমঃ
ভারতের জম্মু কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়্যেবার ৩ সদস্য নিহত হয়েছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় গতরাতে এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধ চলে ছয় ঘণ্টা ধরে। পুলিশ বলছে, গোপন খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালানো হয়। ঘনবসতিপূর্ণ এলাকাটিতে এটাই ভারতীয় বাহিনীর প্রথম সফল সন্ত্রাসবিরোধী অভিযান। সেখানে আরো জঙ্গি লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
১৭ জুন অনন্তনাগ জেলায়, বন্দুকযুদ্ধে নিহত হন লস্কর কমান্ডার জুনায়েদ মাট্টো। এ ঘটনার পর থেকে জোরদার হয় পুলিশের অভিযান।
