বিজয় বার্তা ২৪ ডট কম
২০ রমজানের মধ্যে জুন মাসের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধ এবং শ্রমিকদের রেশন, বাসস্থান, চিকিৎসা ও শ্রমিকের সন্তানের ডে-কেয়ার সেন্টারের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবীতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট ফতুল্লা থানা শাখার উদ্যোগে আজ বিকাল ৫টাÑ৬টা ফতুল্লা শিবু মার্কেট বাসস্ট্যা-ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট ফতুল্লা থানার সভাপতি আশেকে রাসুল শাওন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ফতুল্ল্া থানার সমন্বয়ক এম,এ,মিল্টন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শাখার সভাপতি সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, বিসিক শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর, ফতুল্লা থানার সাংগঠনিক সম্পাদক মোহসিন।
নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর ঈদ আসলে গার্মেন্টসগুলোতে বেতন-বোনাস নিয়ে মালিকদের টালবাহানার কারণে শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ তৈরী হয়। দেখা যায় ঈদের একদিন আগে বেতন-বোনাস দেয়। কোথাও হাফ বোনাস দেয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে নাম মাত্র বকশীষ দেয়া হয়। অনেক ক্ষেত্রে তাও দেয়া হয় না। ফলে চরম অসন্তোষ তেরী হয়। প্রশাসন এখানে নির্বিকার থাকে। সরকারী প্রতিষ্ঠানে পূর্ণ বোনাস দেয়া হয়। কিন্তু গার্মেন্টসগুলোতে তা দেয়া হয় না।া নেতৃবৃন্দ শ্রমিকদের পূর্ণ বোনাস দাবী করেন। ঈদ যেহেতু মাসের শেষে তাই জুন মাসের বেতন শ্রমিকদের প্রাপ্য। শেষ মূহুর্তে বেতন-বোনাস দিলে শ্রমিকরা এটা দিয়ে পরিবার পরিজনের জন্য কেনাকাটার সুযোগ থাকে না। তার দেশের বাড়িতে যাওয়ার জন্যই ব্যস্ত হয়ে যেতে হয়। অন্য কিছুর আর অবকাশ থাকে না। নেতৃবৃন্দ ২০ রমজানের মধ্যে জুন মাসের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবী করেন। শ্রমিকদের দাবী অবহেলা করে মালিকরা যদি শ্রমিকদের বঞ্চিত করার জন্য কোন চালাকীর আশ্রয় নেয়। এতে যে কোন অনাকাংক্ষিত পরিস্থিতির জন্য মালিক এবং প্রশাসন দায়ী হবেন।
নেতৃবৃন্দ বলেন, ১ জুন ২০১৭-১৮ সালের ৪০০২৬৬ টাকার বিশাল বাজেট ঘোষণা হয়েছে। কিন্তু শ্রমিক এর দাবী রেশন, আবাসন, চিকিৎসার জন্য বিশেষ বরাদ্দ বাজেটে রাখা হয়নি। যে বাজেট ঘোষিত হয়েছে তাতে শ্রমিকের কোন উপকার হবে। এ বাজেটে কেবল দেশের লুটপাটকারী ধনীরা উপকৃত হবে। নেতৃবৃন্দ বলেন, এখন বাজেট অধিবেশন চলবে। বাজেট সংশোধন করে শ্রমিকের রেশন, আবাসন, চিকিৎসা এবং শ্রমিকের সন্তানের ডে-কেয়ারের জন্য বিশেষ বরাদ্দ দিতে হবে।
