বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজার রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। বিক্ষোভ মিছিল শেষে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, দেশের গণতন্ত্রের প্রতিক হচ্ছে জিয়া পরিবার।
জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য দেশি-বিদেশি যে একটি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের নীল নকশার এটি ছিলো শেষ ধাপ। কারণ খালেদা জিয়াকে কোনক্রমে যদি নির্বাচন থেকে দূরে রাখা যায় এবং এ দূরে রাখার মাধ্যমেই তারা আবার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে।
এ যে তাদের দিবাস্বপ্ন পূরণের জন্য শেষ ধাপ ছিলো খালেদা জিয়ার ৭ বছরের কারাদন্ডের রায় প্রদান। তা আবারো জাতির সামনে উন্মোচিত হলো। তবে এ ষড়যন্ত্রকে কোনভাবেই সফল করতে দেয়া হবেনা।
সোমবার (২৯ অক্টোবর) দুপুরে আমলাপাড়া চারারগোপ থেকে কালীবাজার মোড় পর্যন্ত এ মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এটিএম কামাল আরো বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সুষ্ঠু নির্বাচন দেয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই। আর এ দাবি আদায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা হবে এটিই আমাদের শপথ। আমরা এই শপথ নিয়েই রাজপথে আছি।
বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর নেতা শাহারিয়ার চৌধুরী ইমন, মাকিদ মুস্তাকিম শিপলু. মহানগর বিএনপি কর্মী রোমান. মনির হোসেন, টিপু খান, রোমান, শাহাকিল, গোলাম মোস্তফা, সোহাগ. মন্টু মিয়া. তারিকুল ইসলা কোকিল, আবির রমজান, আদর নাছির ইমরান. আশারাফুল হক তান্না, আলতাব, তোফাজ্জল, মোশারফ হোসেন মশু. জুয়েল লিংখন, মোশারাফ হোসেন, আনোয়ার, জিসান, আশারাফুল, আলী হোসেন, নুরুল ইসলাম, অভি, দিপ,ু পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।

