বিজয় বার্তা ২৪ ডট কম
বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন ইন্তেকাল করেছেন।(ইন্নলিল্লাহি … রাজিউন)৷
শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটে নাগবাড়ি এলাকায় তার নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। শেষ জীবনে তিনি রুপালী ব্যাংকে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তার স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে সহ অনেক গুনগাহী রেখেছেন। আজ বাদ আছর সৈয়দপুর গোগনগর কবরস্থানে তার দাফন করা হবে।
এসময় বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের মৃত্যুতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং ফতুল্লা থানার পক্ষ থেকে গার্ড অব অনার দিয়ে তাকে চির বিদায়ী সম্মান প্রদান করেন।
কামাল উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে তার পরিবার দোয়া প্রার্থনা করেন।

