বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বীরমুক্তিযোদ্ধা ছমির উদ্দিন(৬৪) আর নেই। গত বৃহস্পতিবার মহিমাম্বিত সবেবরাতের রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ গৃহেই শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে———–রাজেউন। বীরমুক্তিযোদ্ধা ছমির উদ্দিন দেওয়ানবাগ এলাকার মৃত কোরবান আলীর ছেলে। তিনি ৩ছেলে,২মেয়ে,২নাতনী ও স্ত্রীসহ বহু গুনগ্রাহী রেখে যান। তিনি ৩ বছর পূর্বে ব্রেনষ্টোক করার পর প্যারালাইসিস হয়ে নিজ গৃহে শয্যাশায়ী হন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভূগছিলেন। মরহুমার জানাজার নামায শুক্রবার বাদ জুম্মা মদনপুর’স্থ দেওয়ানবাগ ছোট জামে মসজিদে অনুষ্ঠিত হবে। বীরমুক্তিযোদ্ধা ছমির উদ্দিনের মৃত্যুতে বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড গভীর শোকপ্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেছেণ।

