বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এফ. এম ইকবাল আর নেই। রবিবার ভোর ৪ টায় ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।(ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
গত ২৯ অক্টোবর শনিবার সকালে আড়াইহাজারে তার নিজ বাড়িতে এফ এম ইকবাল ব্রেন স্ট্রোক করেন। পরে তাঁকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ১০ তলার ১০১ নং কেবিনে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থা আশাংকাজনক হওয়ায় পরে তাকে লাইফ সার্পোটে রাখা হয়েছিল। আজ রবিবার সকালে তিনি মারা যান।
উল্লেখ্য, এফ এম ইকবাল ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে বিএনপির রাজনীতি শুরু করেন। তিনি ঢাকসুর সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি কেন্দ্রীয় যুবদলের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ছিলেন। আড়াইহাজার থানা ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ন পদে দায়িদ্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য পদে ও আড়াইহাজার থানা বিএনপির রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় অবস্থানে রয়েছেন।
এফ এ্ম ইকবালের রুহের আত্মার মাগফেরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে সকলে কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে এবং তার মৃত্যুতে বিএনপির নেতৃবৃন্দ দোয়া প্রার্থনা ও শোক প্রকাশ করেছেন।
