বিজয় বার্তা ২৪ ডট কম
প্রস্তাবিত ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই জুন বিকেলে এফবিসিসিআই এর সভাকক্ষে উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআই এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। সভায় বিকেএমইএ’র প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করেন সংগঠনের সভাপতি এ.কে.এম সেলিম ওসমান, এমপি।
উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন গাজী গ্রুপের সম্মান্বিত চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক গোলাম দস্তগীর গাজী, এমপি, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, বিটিএমএ’র সভাপতি তপন চৌধুরী, ডিসিসিআই এর সভাপতি আবুল কাশেম খান, চট্টগ্রাম চেম্বার এর সভাপতি মাহবুবুল আলম সহ অন্যান্য স্বনামধন্য ব্যবসায়ীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

