বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এফ. এম ইকবাল এর মৃত্যুতে সাবেক ঢাবি ছাত্রদল নেতা ও সোনারগাঁ থানা বিএনপি নেতা আজিজুল হক আজিজ শোক প্রকাশ করেছেন।
আজিজুল হক আজিজ বলেন, এফ এম ইকবাল এর মৃত্যুতে বিএনপিতে নেমে আসছে শোকের ছায়া।ওনার এই মৃত্যু বিএনপির জন্য একটি অপূরনীয় ক্ষতি হয়ে থাকবে। ওনার স্থান কখনোই পূরন হবে না। দলের এই খারাপ সময়ে এফএম ইকবালের বড় প্রয়োজন ছিল। এফ এম ইকবাল একজন জিয়ার আদর্শের সৈনিক ছিলেন। তিনি বিএনপির সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার রুহের আত্মার মাগফেরাত কমনায় বিএনপির নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থনা করছি।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর শনিবার সকালে আড়াইহাজারে তার নিজ বাড়িতে এফ এম ইকবাল ব্রেন স্ট্রোক করেন। পরে তাঁকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ১০ তলার ১০১ নং কেবিনে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থা আশাংকাজনক হওয়ায় পরে তাকে লাইফ সার্পোটে রাখা হয়েছিল। আজ রবিবার ভোর ৪ টায় তিনি ইন্তেকাল করেন।(ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
